ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম এ হান্নান খান বলেন, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৬নং দফায় উল্লেখ আছে। তিনি শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ২৮ নং ওয়ার্ডে ভাঙ্গারপুল, চুকাইতলা ও বড়বাড়ীসহ পার্বশবর্তী এলাকাসমূহে জনসাধারনের মাঝে ৩১ দফার লিফলেট বিতরন করেন।
প্রচারণাকালে আকুয়াপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আলাউদ্দিন খোকন, বিএনপি নেতা কামাল চৌধুরী সামছু, মোঃ আবুল কালাম, মোঃ জলিল, যুবনেতা মোঃ হাবিব, মোঃ সোহান, শ্রমিকদল নেতা মোঃ হাফিজুর রহমান রতন, মোঃ জাহাঙ্গীর আলম রিপন, মোঃ আব্দুর রহিম, মোঃ শাহিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলম, মোঃ সোহান, মো দুলালসহ ক্যাম্পেইনের নিয়মত সদস্যগণও ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন।
পড়ুন: ময়মনসিংহে ভারতীয় আগ্রাসন ও ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ
দেখুন: শতবছরেও পাকা হয়নি ময়মনসিংহের মধ্য দাপুনিয়া সড়ক!
এস


