বিজ্ঞাপন

আবরারের সেঞ্চুরিতে ১৪৬ রানের জয় পেল বাংলাদেশের যুবারা

যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৪০ রান। ২০১৯ সালে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ৬ বছরের ব্যবধানে একই প্রতিপক্ষের বিপক্ষে রেকর্ড ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৪ রানের জন্য সেটা সম্ভব হয়নি। তবে রেকর্ড গড়া না হলেও শ্রীলঙ্কার মাটিতে দলটিকে উড়িয়ে দিয়েছে যুবা টাইগাররা।

শনিবার (৩ মে) যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে আজিজুল হাকিমের দলের।

জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শুরুতে ব্যাট করে ৩৩৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে লঙ্কানরা ৩৮.৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়।

ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আবরার। সেঞ্চুরি পূর্ণ করার ক্ষেত্রেও সেই আক্রমণের ধারা বজায় রেখেছেন। ৯৪ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে। চলমান সিরিজে এটি আবরারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

১৪ চার ও ১৩ ছক্কায় ১০৬ বলে ১১৩ রান করে ফেরেন আবরার। মিডল অর্ডারে রিজান হাসান খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। শেষদিকে সামিউন বশির ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান করেন। তাতে ৮ উইকেটে ৩৩৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। ৬ রানে ২ ওপেনারকে হারানোর পর ৩৬ রানে ৪ উইকেট হারায় দলটি। মিডল অর্ডারে অধিনায়ক বিমথ দিনসারা ফিফটির দেখা পেলেও ২০০ রান ছুঁতে পারেনি লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে পেসার আল ফাহাদ ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন। বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : যুব এশিয়া কাপ: ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন