১৩/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

দিনাজপুর জেলার বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি টাকা নিয়ে শিক্ষক নিয়োগ ও অনুদানের টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছে এলাকাবাসী বিএনপির নেতাকর্মীরা।

সকাল ১১ টায় ৭নং বিজয় স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মোস্তফা কামাল বকুল ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান ফ্যাসিস সরকারের অনুসারী তারা গত ১৫ বছরে এই স্কুল ও কলেজটিকে আওয়ামী অফিসে পরিণত করেছিল। তাদের দুর্নীতি ধরা পড়লেও কেউ মুখ খুলে কথা বলতে পারতো না। তারা গত ১৫ বছরে নিয়োগ বাণিজ্য করে কয়েক কোটি টাকা উপার্জন করেছেন।

বক্তারা আরো অভিযোগ করে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান বিজোড়া ইউনিয়নের না হয়েও নিজের প্রভাব খাটিয়ে তিনি এই স্কুলের সভাপতি হয়েছেন।এদিকে অধ্যক্ষ মোস্তফা কামাল বকুলের বিরুদ্ধে দুটি মামলা থাকলেও প্রশাসন তাকে গ্রেফতার না করায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বলেন, অতি শীঘ্রই যদি তাদের গ্রেফতার করা না হয়, তবে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বিরল থানা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, ৭ নং হিজড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন, খাদিমুল হক,আনোয়ার হোসেন, ফয়জুর রহমান প্রমূখ।

পড়ুন: দিনাজপুরে ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন