28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খেলার মাঠে মেলা বন্ধের দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুরের ঐতিহ্যবাহী ফাইফষ্টার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সৈয়দপুর রেলওয়ে অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি, বিভিন্ন ক্লাবে খেলোয়াড়, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা। রবিবার ৪ এপ্রিল দুপুরে শহরের অফিসার কলোনির ফাইফষ্টার মাঠ সংলগ্ন ওই মানববন্ধনের আয়োজন করা হয়। অফিসার কলোনি জামে মসজিদের মোক্তিরা ওই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফাইফষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুট বল প্রাকটিস করা হয়। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে প্রাকটিস করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুর সহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিছু নিজ স্বার্থ হাসিল করা ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে। যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কৃষকদল রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীকেটার নওশাদ আনছারি,ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার,বীর মুক্তি যোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে দিনে দুপুরে স্বর্ণের দোকান লুট, অভিযোগ করে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন