19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনার পর ওই মহাসড়ক অবরোধ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিককে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়,ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা।

গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, সকালে ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ও সেনাবাহিনী আড়াই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন: গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৪৩

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন