১১/০২/২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় শিক্ষককের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী।

বিক্ষোভের সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে গণিত বিভাগের শিক্ষক ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই সাইফুদ্দিন কাজল দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ওই কুপ্রস্তাবের কয়েকটি অডিও শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তির দাবি করে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে । এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যালয়ে আসলে শিক্ষার্থী ও এলাকাবাসী গণধোলাই দিয়েছে পুলিশের কাছে সোপর্দ করে ।

মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে দশম শ্রেণির শিক্ষার্থী আশা লতা হাজরা, তিনা বাড়ৈ, পিঙ্কি বিশ্বাস বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই এই বিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন জনকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমার আমাদের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন স্যারকে এ ঘটনা জানালে তিনি কোন প্রকার ব্যবস্থা নেননি। তাই আমরা ক্লাস বর্জন করে ওই শিক্ষক সাইফুদ্দিন কাজরের শাস্তি দাবি করে বিক্ষোভ করেছি। যতদিন পর্যন্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তি না হবে আমরা ততদিন পর্যন্ত ক্লাস বর্জন করে বিক্ষোভ চালিয়ে যাব।

মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমার ভাই এই বিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পেয়ে ছিলাম। কিন্তু বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় না থাকায় সাইফুদ্দিন কাজলকে বরখাস্ত করতে পারিনি। এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় আসলে সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এলাকার পরিস্তিতি এখন শান্ত। শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সিদ্দিক নুর আলম বলেন, ছাত্রীকে কুপ্রস্তাবের ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজকে প্রধান করে ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: গোপালগঞ্জে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেফতার

দেখুন: গোপালগঞ্জে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন