কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিকেলে মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের এডহক কমিটি এই দুই শিক্ষককে বরখাস্ত করেন।
বরখাস্তকৃত দুই শিক্ষক হলো, মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ভাই ওই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল।
জানাগেছে , মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে গণিত বিভাগের শিক্ষক ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই সাইফুদ্দিন কাজল দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
সম্প্রতি ওই কুপ্রস্তাবের কয়েকটি অডিও শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তির দাবি করে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে ।
এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যালয়ে আসলে শিক্ষার্থী ও এলাকাবাসী গণধোলাই দিয়েছে পুলিশের কাছে সোপর্দ করে ।
মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে দশম শ্রেণির শিক্ষার্থী আশা লতা হাজরা, তিনা বাড়ৈ, পিঙ্কি বিশ্বাস বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই এই বিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন জনকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমার আমাদের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন স্যারকে এ ঘটনা জানালে তিনি কোন প্রকার ব্যবস্থা নেননি। তাই আমরা ক্লাস বর্জন করে ওই শিক্ষক সাইফুদ্দিন কাজরের শাস্তি দাবি করে বিক্ষোভ করেছি। যতদিন পর্যন্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের শাস্তি না হবে আমরা ততদিন পর্যন্ত ক্লাস বর্জন করে বিক্ষোভ চালিয়ে যাব।
মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমার ভাই এই বিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পেয়ে ছিলাম। কিন্তু বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় না থাকায় সাইফুদ্দিন কাজলকে বরখাস্ত করতে পারিনি। এডহক কমিটির সভাপতি নুরুজ্জামান মিয়া এলাকায় আসলে সাইফুদ্দিন কাজলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এলাকার পরিস্তিতি এখন শান্ত। শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সিদ্দিক নুর আলম বলেন, মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনে দশম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় ওই বিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষক সাইফুদ্দিন কাজল ও বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পড়ুন : গোপালগঞ্জের হাট-বাজারের ভূমি বন্দোবস্ত পেতে এসিল্যান্ডের সেলামী আড়াই লাখ টাকা!


