19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মিয়ানমারের সেনা ও বিজিপিসহ ৩৪ নাগরিককে ফেরত পাঠালো বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য রাখাইনে তীব্র সংঘাতের মুখে পড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ জন সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তার মধ্যে আনা হয় মিয়ানমার সরকারি বাহিনীর এসব সদস্যদের। বেলা আড়াইটার দিকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে মায়ানমার থেকে আসা একটি উড়োজাহাজে করে সেদেশের উদ্দেশ্যে রওনা দেয় তারা।

বিজিবি ও প্রশাসন জানিয়েছে, বেলা ১১টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের বাসে করে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখানে ইমিগ্রেশনসহ অন্যান্য কাজ শেষে তাদের নিজস্ব এয়ারলাইন্সে পাঠানো হয়েছে ।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো.গোলাম মোর্তজা হোসেন বলেন, মিয়ানমারের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। এটির মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৩৪ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়।

এর আগে গত বছরের ৯ জুন কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়। গত বছরের ২৫ এপ্রিল সমুদ্র পথে ফেরত পাঠানো হয় ২৮৮ জনকে। ১৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে। তিন দফায় ফেরত পাঠানো ৭৫২ জনের সবাই রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে নিয়োজিত ছিলেন। রাখাইন রাজ্যের প্রায় ৮০ শতাংশের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে।

এনএ/

দেখুন: মিয়ানমারে ঠিকই লাভের গুড় খেতে ব্যস্ত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন