০১/০৩/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়

১১ দিন বিরতির পর আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়।

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ মে) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে অঞ্চলটিতে ফের মৃদু তাপপ্রবাহ বইতে শুরু করেছে। সকাল থেকেই তীব্র রোদ ও গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দুপুরের পর শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়ে; প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না।

আবহাওয়া অফিস জানায়, এ তাপমাত্রা মৃদু তাপপ্রবাহের আওতায় পড়ে এবং সামনের কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, “সর্বশেষ ২৬ এপ্রিল পর্যন্ত জেলায় তাপপ্রবাহ অব্যাহত ছিল। আজ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যার ফলে আবার মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।”

গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড়, পুরাতন মার্কেট ও কোর্ট চত্বর এলাকায় দেখা গেছে, পথচারীরা গামছা ও হাতপাখা দিয়ে ঘাম মুছছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ক্লান্তি ও অস্বস্তি বেশি দেখা যাচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ত্বকের নানা সমস্যা বাড়তে পারে। তাই পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ ও সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

এনএ/

দেখুন: সাগরে সুস্পষ্ট লঘুচাপ; কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন