২৬/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য

মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। এর মাধ্যমে নাগরিকেরা নিজ রাষ্ট্র ও সমাজেরে অর্থনৈতিক উন্নয়নের তথ্য জানার পাশাপাশি শাসকগোষ্ঠী ও অন্যান্য পক্ষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য জানতে পারেন।

বুধবার (৭ মে) দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নওগাঁয় আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন, বিটনিক ও অ্যাকশন এইডের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এই সেমিনারের আয়োজন করেন।

নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্ত দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

বিডিওর নির্বাহী পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন, কায়েস উদ্দিন, নবির উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, ‘নতুন বন্দোবস্তের কথা বলা হলেও বস্তুত ৫ আগস্টের পর গণমাধ্যম ও সাংবদিকদের স্বাধীনতার ক্ষেত্রে বড় ধরণের কোনো পরিবর্তন হয়নি। শুধু গণমাধ্যম নয়, কোনো ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাচ্ছে না। পরিবর্তন বলতে শুধু শেখ হাসিনার পতন হয়েছে। এছাড়া আর কোনো পরিবর্তন হয়নি।’

কায়েস উদ্দিন বলেন, ‘মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অপরিহার্য উপাদান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আগে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সাংবাদিকদের মধ্যে কোনো ঐক্য নেই। পাশাপাশি রাষ্ট্র, রাজনৈতিক দলসহ অন্যান্য দলকেও নিশ্চিত করতে হবে তারা প্রকৃতপক্ষে মুক্ত গণমাধ্যম চায় কিনা। সব পক্ষ না চাইলে মুক্ত গণমাধ্যমের আকাঙ্খা কোনো দিনই পূর্ণ হবে না।’

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় ভটভটি উল্টে নিহত ১

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন