নির্বাচন নিয়ে কোন না কোন ভাবে দাবা খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র ভোটাধিকার
বিজ্ঞাপন
নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশের। এতে অংশ নেন বিএনপি নেতারা।
দেশের মানুষের অধিকার ফিরে দিতে সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে তাগিদ দেন বিএনপি নেতারা। বলেন নির্বাচন হলে সব সমস্যার সমাধান সম্ভব।
একি জায়গায় আর এক বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন,নির্বাচন নিয়ে কোন টালবাহানা করা যাবেনা। এমন কোন সংস্কারে হাত দেয়া যাবেনা যাতে নির্বাচন বিলম্ব হয়।
নির্বাচিত সরকার ছাড়া করিডোর দেয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য না ।শুধু মাত্র নির্বাচিত সরকারই ঠিক করতে পারে রাখাইনকে করিডোর দেয়া হবে কিনা।
এনএ/
দেখুন: নির্বাচন হবে,তবে হ্যাঁ-না ভোটের?
বিজ্ঞাপন


