রাজশাহী বিভাগের চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা হতে ৬ কেজি ৭শত ৫১ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি-৫। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। আটকৃকত ব্যাক্তি মোঃ মেহেদী হাসান (৩৫)। সে শিবগঞ্জ থানাধীন ওমরপুর হঠাৎপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানাায়, ২৯ সেপ্টেম্বর ০৫.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ওমরপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মেহেদীকে আটক করে এবং অপর আসামী মোঃ আল-মামুন (৪০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত আসামীর দেওয়া তথ্যমতে তার বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভিতর হতে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পলাতক আসামী একে অপরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ হেরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতো।
এসআরবি মাদক জব্দের বিষয় নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে
পড়ুন:জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ইমি/


