১৩/০২/২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে জেলার সদর উপজেলার ৬টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শহরের গোবরাপাড়া সুইমিংপুল চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন।

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন আল আজাদ। এছাড়া স্ব স্ব স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের জার্সি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার ৬টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। স্কুলগুলো হলো-গোসাইপুর উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ, মানিকপীর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আলী এন্ড ফয়জুন্নেছা হাই স্কুল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ। আগামী ২১ দিনব্যাপী এই ৪০ জনকে ৫০ থেকে ২০০ মিটারে ৪ প্রকার সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন চেহেলগাজী শিক্ষা নিকেতন এন্ড কলেজের শারীরিক শিক্ষক ওবায়দুর রহমান ও চেরাডাঙ্গি স্কুলের আলী নুর।

এনএ/

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন