০১/০৩/২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার বড়বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গা জেলা শহরের বড়বাজারের নিচের বাজার এলাকায় মানহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রির দায়ে ‘মেসার্স তাজমুল স্টোর’কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান তদারকি করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিম্নমানের ও যথাযথ তথ্যবিবরণী ছাড়াই বিভিন্ন পণ্য সংরক্ষণ ও বিক্রি করছে। এতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৭ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করা চার বস্তা নিম্নমানের জুস ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মো. মুশফিকুর রহিম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, বাজার কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৩৯ ডিগ্রি

দেখুন: চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন