১৭/০২/২০২৬, ২১:২২ অপরাহ্ণ
24 C
Dhaka
১৭/০২/২০২৬, ২১:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ৬০ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি

পটুয়াখালী পৌরসভার ৩ ওয়ার্ডে পুরান বাজার এলাকায় বৃহস্পতিবার (৮ মে) সকাল পৌনে ১০টার দিকে মাতৃ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উত্তম কুমার দাস।

বিজ্ঞাপন

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেন। ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে  স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে  গেছে দোকানে থাকা কয়েকটি ডিলারশীপের সকল পন্য।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শকট সার্কিটে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।

দোকানের মালিক উত্তম কুমার দাস জানান, এই ব্যবসা প্রতিষ্ঠানে আবুল খায়ের কোং লি: (স্টারশীপ), ম্যাটাডোর বল পেন ইন্ডাস্ট্রি, ম্যাটাডোর টুথব্রাস কোং লি: মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিঃ (কিউট) পরিবেশক ব্যবসা ছিল।

আজ সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক শকট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় এবং আমার দোকানে থাকা সকল পরিবেশক পন্য আগুনে পুড়ে নস্ট হয়ে গেছে। এতে আমার প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর ফলে আমি নি:শ্ব হয়ে গেছি।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সরকারি ভাবে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি দোকান মালিক উত্তম কুমার দাসকে তার সাথে যোগাযোগ রাখতেও বলেছেন।

এনএ/

দেখুন: বেহাল পটুয়াখালীর বাস টার্মিনাল, ভোগান্তিতে যাত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন