ধামরাইয়ে পোশাকশিল্প রক্ষায় অভির অবস্থান

দেশের তৈরি পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ধামরাইয়ের বিভিন্ন শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে নাজমুল হাসান অভি বলেন, পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে পরাজিত শক্তি ও তাদের দোসররা দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকারকে পুঁজি করে কেউ যেন শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবিকা ও দেশের বৈদেশিক আয়ের বিষয়টি জড়িত। তাই শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্নোটেক্স গার্মেন্টস, ফ্রেম হাউস, একমি ল্যাবরেটরিজ, বাটা সু ফ্যাক্টরি ও মুন্নু সিরামিকস লিমিটেডের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নেতাকর্মীরা বলেন, কোনো স্বার্থান্বেষী মহল যেন শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে নেই শ্রমিক অসন্তোষ, তবে বেতন বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন