বিজ্ঞাপন

বান্দরবানে আওয়ামী লীগের ছয়নেতা গ্রেপ্তার

বান্দরবানে অভিযান চালিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মৎস্যজীবী নেতাসহ ছয়জন আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (০৮ মে) দিবাগত রাতে জেলা সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন সদর উপজেলা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের নেতা মো. জাহাঙ্গীর, লামা পৌর এলাকার আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক কৃষক লীগের নেতা ডা. আব্দু রহিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিয়মিত মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লামা পৌর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল করিম বলেন, রাতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে আওয়ামিলীগের ছয়জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এনএ/

দেখুন: বান্দরবানে কেএনএফের ভয়ে গ্রামছাড়া আরও ১১ পরিবার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন