20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে

ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জম্মু ও কাশ্মিরের উরি এবং পুঞ্চে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ শুরু করে। এতে ভারী কামান ও গোলা ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তা।

পাকিস্তানের এ হামলার জবাবে ভারতও পাল্টা হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তানের গোলায় ১৬ ভারতীয় নিহত হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

এর আগে আজ শুক্রবার ভারত জানায়, গতকাল পাকিস্তান ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে জম্মু-কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় হামলায় চালিয়েছে। যা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতে কোনো হামলা চালায়নি।

এদিকে কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে পাকিস্তান। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা।

পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত পাকিস্তান সংঘাতের সমাধান কোন পথে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন