20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৩:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কঠিন ও অস্বাভাবিক সময় অতিবাহিত করছি। হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা এখনো আছে।

বিজ্ঞাপন

তারা এখনো ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। দুর্ভাগ্য আমরা যাদের দায়িত্ব দিয়েছি, আমাদের দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়ার জন্য, তারা সঠিকভাবে এখনো কাজটি করতে পারছে না। ফলে মাঝে মাঝেই সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের আরও শক্তিশালী করার সুযোগ করে দিচ্ছে। আজকে এখানে সমাবেশ হচ্ছে, আরেকটি হচ্ছে নিউমার্কেটে এবং আরেকটি হচ্ছে ঢাকায়। দাবিটা কী? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না? আমরা মাঠে যারা আছি তারা শুধু নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন করেছে। গণতন্ত্র ধ্বংস, একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছে।

শনিবার (১০ মে) চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অস্বাভাবিক সময় পার করছে দেশ। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। দেশকে তারা অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তবে তরুণদের সামনে তারা সফল হবে না। মাথা ঠান্ডা রেখে সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করতে হবে।

বাংলাদেশের প্রশ্নে বিএনপি আপসহীন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান বলেছিলেন ফয়সালা হবে রাজপথে। সেই ফায়সালা রাজপথেই হয়েছে।

‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সবাই আন্দোলন করছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। কারণ আওয়ামী লীগ বাকশাল করেছিল। দেশে স্বাধীনতা বলে কিছু ছিল না’, যোগ করেন তিনি।

তবে বিএনপি মহাসচিব বলেন, যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে, দুর্ভাগ্য তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না। এতে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সংস্কারের কথা বলেছে কিন্তু এই কথা জনগণকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। তবে মুখরোচক কথা বললে, সুন্দর সুন্দর কথা বললে দেশের মানুষ সব ভুলে যাবে ধারণা করছেন যারা, তাদের বলবো পলোগ্রাউন্ডের সমাবেশ দেখুন, আপনাদের উপকারে আসবে।’

পড়ুন : চট্টগ্রামে গরম উপেক্ষা করে বিএনপির তারুণ্যের সমাবেশে জনস্রোত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন