বিজ্ঞাপন

কয়রায় নতুন সড়কে পিচ উঠে যাওয়ায় তীব্র ক্ষোভ, কাজ বন্ধ করল এলাকাবাসী

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে একটি সড়কের পিচঢালাই তিন দিনের মধ্যেই উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারবাড়িয়া রোনবাগ সড়কে। নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী সড়কের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলছে একটি প্যাকেজে। এর মধ্যে মাদারবাড়িয়া রোনবাগ অংশে এক কিলোমিটার সড়ক ও একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে কামরুল অ্যান্ড ব্রাদার্স।

স্থানীয়দের অভিযোগ, সড়কে অত্যন্ত পাতলা করে বিটুমিন ঢালাই করা হয়েছে এবং মাটি ও ধুলাবালির ওপর যথাযথ প্রস্তুতি ছাড়াই কাজ করা হয়েছে। ফলে তিন দিনের মাথায় হাতের টানেই পিচ উঠে যাচ্ছে বলে দাবি করেন তারা। প্রতিবাদে কিছু অংশের পিচ স্থানীয়রাই তুলে ফেলেন এবং পরবর্তীতে কাজ বন্ধ করে দেন।

মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য জামাল ফারুক বলেন, “রাস্তার ওপর খুব পাতলা পিচ দেওয়া হয়েছে। নিচে পরিষ্কার না করেই কাজ করায় এটি সহজেই উঠে যাচ্ছে। এলাকাবাসী ক্ষোভে কিছু অংশ খুলে ফেলেছে।”

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, পুরোনো কালভার্ট অপসারণ না করেই তার ওপর দিয়ে ঢালাই দেওয়া হয়েছে এবং প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড বা তথ্যফলকও নেই।

এ বিষয়ে সাব-ঠিকাদার শেখ আবু হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ এলজিইডির নির্দেশনা অনুযায়ী হচ্ছে এবং এটি কাজের একটি ধাপমাত্র। পরবর্তী ধাপে আরও পিচ দেওয়া হবে বলে তিনি জানান।

তবে এলজিইডির উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানিয়েছেন, বিটুমিন ঢালাইয়ের পর রাস্তা শক্ত হতে সময় লাগে, তবে প্রাইম কোট না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন