ফ্যাসিস্ট আওয়ামীলীকে নিষিদ্ধের দাবিতে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চ উদ্যাগে গণজমায়েত ও অবস্থান কমর্সূচী পালন করা হয়েছে।
আজ শনিবার (১০ মে) বিকাল সাড়ে পাঁচটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্তরে এই কর্মসূচি পালন করে।
গণজমায়েত ও অবস্থান কমর্সূচীতে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী, ছাত্রশিবির, এনসিপি, এবিপার্টিসহ ফ্যাসিস আওয়ামীবিরোধী বিভিন্ন রাজনৈতিকদল ও সংগঠন। এছাড়া সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেয়।
অবস্থান কমর্সূচীতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরী সমন্বয়ক আবু রায়হান,সদস্য সচিব মোহাম্মদ রাসেদ, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ হাসান,সেক্রেটারী নাজমুল হাসানসহ অন্যরা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ব্যান আওয়ামী লীগ, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ নানা স্লোগান দেন।
এনএ/


