২৪/০২/২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’-এর অর্থ কী?

ভারতের অপারেশন সিঁদুর সেনা অভিযানের পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়ান-উন-মারসুস শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের আওতায় ইতোমধ্যে শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। পাকিস্তানের অভিযানের নাম কেন বুনিয়ান উন মারসুস, এর অর্থই বা কী?

বিজ্ঞাপন

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসলামাবাদ এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন বুনিয়ান-উন-মারসুস। বুনিয়ান-উন-মারসুস এর অর্থ দাঁড়ায় কংক্রিট কাঠামো বা দৃঢ় ভিত্তি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অবশ্য একে, সীসা ধাতু দিয়ে গড়া সুরক্ষিত প্রাচীর বলে উল্লেখ করেছেন।

পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ বুনইয়ান উন মারসুস করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে। এর অর্থ গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান তার মাটিতে ভারতের হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

পাকিস্তানে বিনা প্ররোচনায় গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের হামলা চালানোর জবাবে আজ শনিবার দেশটির বিরুদ্ধে বুনইয়ান-উন-মারসুস নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে।

এনএ/

দেখুন: পাকিস্তানের পাশে থাকার ঘোষণা তুরস্কের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন