বিজ্ঞাপন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল

আপোষ না সংগ্রাম, দালালী না রাজপথ, হুই হুই রই রই, আওয়ামী লীগ গেলো কই, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, ভিপি নুরের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেইসহ বিভিন্ন শ্লোগানে আ.লীগ নিষিদ্ধের দাবি জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ মে) সন্ধ্যায় শহরের দলীয় কার্যালয় থেকে বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাঁচুর মোড়ে (শহীদ বিশাল চত্বর) এসে সংক্ষিপ্ত সমবেশ করেন তাঁরা।

এসময় জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ, কার্যকরী সদস্য আব্দুর রশিদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা প্রমুখ।

সংক্ষিপ্ত সমবেশে বক্তব্য রাখেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এছাড়াও জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের যাবতীয় সকল ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করার দাবী জানানো হয়।

এনএ/

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন