22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটায় একজনের ২ মাসের কারাদণ্ড পিকআপ জব্দ

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে ফসলি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ মে) দিবাগত রাতে চালানো এই অভিযানে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয় এবং একটি এস্কেভেটর অকেজো করা হয়। জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম নেতৃত্ব দেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন দাগনভূঞা থানার পুলিশ সদস্য এবং আনসার বাহিনী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাটি কাটার সঙ্গে জড়িত সমাজবিরোধী দুর্বৃত্তদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: চরফ্যাশনে জমি দখল, অপপ্রচার ও হুমকির বিরুদ্ধে প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে যা ঘটলো | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন