20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিএসএলের সম্ভাব্য ভেন্যু রাওয়ালপিন্ডি

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির পর নতুন করে আবারও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‍শুরুর আলোচনা চলছে। এমনকি এক ভেন্যুতেই আয়োজন করা হতে পারে বাকি ম্যাচগুলো।

এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। গত ৮ মে পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন বিস্ফোরণ হয়। তাৎক্ষণিকভাবেই স্থগিত হয়ে যায় সেদিনের পূর্বনির্ধারিত পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পরদিন স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট। নতুন করে ফের পিএসএল মাঠে গড়ানোর লক্ষ্যে ৬ ফ্র্যাঞ্চাইজিকেই বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহবান জানানো হয়েছে।

সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে– পিএসএল কর্তৃপক্ষ ৬ ফ্র্যাঞ্চাইজির সবাইকে ইসলামাবাদে হাজির করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া টুর্নামেন্টটির বাকি আট ম্যাচই আয়োজনের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে রাওয়ালপিন্ডি। পিএসএল পুনরায় শুরু নিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার একদিন পর। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হয় টুর্নামেন্টটির দশম আসর।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছিল, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরামর্শের ভিত্তিতে এই পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বেপরোয়া আগ্রাসনের ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন। যা এমন অবস্থায় পৌঁছেছে যেখানে জাতীয় মনোযোগ ও আবেগ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার ওপর নিবদ্ধ, যারা পাকিস্তানের সার্বভৌমত্বকে জোরালোভাবে সমুন্নত রাখছেন।’

পিএসএলের দশম আসর বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে। বাকি আছে আর আটটি ম্যাচ— লিগ পর্বে ৪টি, ৩টি প্লে-অফ এবং ফাইনাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই-তিনে অবস্থান করছে করাচি কিংস (৮ ম্যাচ) ও ইসলামাবাদ ইউনাইটেড (৯ ম্যাচ)।

পরের তিনটি দল লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতান্স (২ পয়েন্ট)। তলানিতে থাকা সাবেক চ্যাম্পিয়ন মুলতান ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।

বিজ্ঞাপন

পড়ুন: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের আজকের খেলা স্থগিত

দেখুন: রাওয়ালপিন্ডিতে ড্রোন হা’ম’লা, পিএসএল-এর খেলা বন্ধ! 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন