১১/০২/২০২৬, ২১:২৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২১:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে তাল গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চাঁদপুর সদরের মৈশাদীতে তাল গাছ থেকে পড়ে কালু গাজী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

স্থানীয়রা জানান, মৈশাদি বাজারের কাছে শেখ বাড়িতে নিজের গাছের তাল পাড়তে উঠেন কালু। তার কচি তালের শ্বাস (লেপা) খাওয়ার ইচ্ছে হয়েছিলো। গাছের মাথায় উঠার পর হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত কালু গাজী মৈশাদি গাজী বাড়ির মৃত রশিদ গাজির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। পেশায় তিনি শ্রমিকের কাজ করতেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, তিনি মূলত গরমে গাছে উঠতে উঠতে হাঁফিয়ে গেছিলেন। তাই নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলেই এ ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে ডেভিল হান্ট অভিযানে দুইজন আটক

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন