২৪/০২/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অস্ত্র ও ককটেলসহ ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্র, গুলি, ককটেল ও ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি গাড়ি। এই চক্রের টার্গেট ছিল গোপালগঞ্জের একটি স্বর্ণালঙ্কারের দোকান।

বিজ্ঞাপন

তাদের পরিকল্পনা ছিলো স্বর্ণের দোকানে বড় ধরণের ডাকাতি। প্রস্তুত ছিল অস্ত্র, গুলি, ককটেল, এমনকি ডাকাতির কাজে ব্যবহারের জন্য মাইক্রোবাস ও প্রাইভেটকার।

তবে, গভীর রাতে, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকা থেকে একে একে গ্রেপ্তার করা হয় ডাকাত দলের সাত সদস্যকে।

উদ্ধার হয় বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি। আর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ককটেলের গুদাম ও পুরো পরিকল্পনার ছক। পরে ৩৬টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে, বোম্ব ডিজপোজাল ইউনিট।

পরে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মূল পরিকল্পনাকারী পলাশ শেখ এবং আনোয়ার হোসেনকে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে,একাধিক ডাকাতি মামলা।

এনএ/

দেখুন: গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন