বিজ্ঞাপন

বান্দরবানে ট্রাক উল্টে নিহত এক যুবক, ১২ জন আহত

বান্দরবানের লামায় ধান বোঝাই টিএস ট্রাক উল্টে মং মেচিং মার্মা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ফাইতং ইউনিয়নে পোলাউপাড়া বাজার পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি হয়।

নিহত ব্যক্তি মংমেচিং মার্মা (৩৫), সে পোলাউপাড়া সাবেক কারবারি ম্যাচিং মার্মা ছেলে।

আহতরা হলেন- উ খিংমং মার্মা (৩২), থোয়াই মং মার্মা (৩৫), এছেন মার্মা (৩৬), থোয়াই উ (৩২)। তারা সকলেই সোনাইছড়ি মার্মা পাড়া বাসিন্দা।তবে অনান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকালে বাজার পাড়া থেকে টিএস ট্রাক ভর্তি করে পোলাউপাড়ায় দিকে ধান নিয়ে যাচ্ছিল। সড়কে মধ্যখানে ট্রাকটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় মং মেচিং মার্মা (৩৫) স্থানীয় এক যুবক নিহত হয়। আহত হয় চালকসহ অন্তত আরো ১২ জন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো প্রেরণ করে।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ও নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বান্দরবানে ট্রাক দুর্ঘটনায় যুবক নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন