মেহেরপুর জেনারেল হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আজ সকাল বৃহস্পতিবার ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাসপাতালের মূল ফটকের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
বক্তারা হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়কের অপসারণ, ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহ নিশ্চিতের দাবি জানান। অভিযোগ ওঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি, দুর্ব্যবহার ও দালাল চক্রের কারণে রোগীরা চরম ভোগান্তির শিকার।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পড়ুন: মেহেরপুরে চারটি স্বর্ণের বারসহ আটক ২
দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!
ইম/


