২৩/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
28.3 C
Dhaka
২৩/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাফরান ভেজানো দুধ খাওয়ার উপকারিতা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান সবাই। তাই অনেকেই উজ্জ্বল ত্বকের জন্য বেছে নেন জাফরানকে।

বিভিন্ন মশলার মধ্যে জাফরান অত্যন্ত দামি একটি মশলা। নানা ভেষজগুণে ভরা এ মশলা খেলে যেমন সুস্বাস্থ্য নিশ্চিত হয় তেমনি ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

তাই পুষ্টিবিদদের পাশাপাশি রূপ বিশেষজ্ঞরাও প্রাধান্য দিচ্ছেন নিয়মিত জাফরান খাওয়ার। জাফরানের সম্পূর্ণ উপকারিতা পেতে এক গ্লাস দুধের সঙ্গে প্রতিদিন দু টুকরো জাফরান ছেড়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করলেই সাদা দুধ হলুদ রং ধারণ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এ দুধ নিয়মিত খেলেই ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে। বলিরেখা-দাগ-ব্রণ-একনি দূর হয়। যা আপনাকে করে তোলে আরও লাবণ্যময়, সুন্দর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শুধু তাই নয়, প্রতি বিকেল বিশেষ করে রাতে জাফরান দুধ খেলে ত্বকে বয়সে ছাপ সহজে পড়ে না। ত্বকে পানি শূন্যতা দূর করে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজার রাখে। রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি দুশ্চিন্তাও কমায় জাফরান দুধ।

চুলের গঠন সুন্দর করার পাশাপাশি খুশকির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে এটি। ভালো ঘুমের জন্যও নিয়মিত খেতে পারেন জাফরান দুধ।

বিজ্ঞাপন

পড়ুন: ত্বকের যত্নে এক্সফোলিয়েশনের ব্যবহার

দেখুন: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন