২৮/০২/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক এই রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ নয় জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।

এনএ/

দেখুন: মেডিকেল শিক্ষার্থীর আত্মহনন, পরিবারের দাবি হত্যা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন