২৫/০২/২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিস্টরা দ্বিতীয়বার ফিরে আসেনা, হাসিনাও পারবে না: ড. হেলাল উদ্দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, কোনো ফ্যাসিস্ট পরাজিত অপশক্তি দ্বিতীয়বার ফিরে আসেনি। ফ্যাসিস্ট খুনি হাসিনাও ফিরে আসবে না, আসতে পারবে না।

শুক্রবার (১৬ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা শেখ হাসিনার পরিবার নিশ্চিত হয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অন্যরা ইউরোপ-আমেরিকার নাগরিকত্ব নিতে শুরু করেছে। দুই দিন আগে হাসিনার ছেলে জয় আমেরিকার নাগরিকত্ব নিয়ে শপথ নিয়েছে। কারণ তারা নিশ্চিত, বাংলাদেশে তাদের আর ফিরে আসা সম্ভব নয়। এ দেশের জনগণ তাদেরকে চিরতরে বর্জন করেছে।

এ সময় ড. হেলাল উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, যে নেতা পালিয়ে যায় সে কখনো নেতা হতে পারে না। প্রকৃত অর্থে সে ক্ষমতা লোভী সুবিধাবাদী। ওই নেতা সংগঠনের সদস্যদের জীবন নিয়ে রাজনীতি করে ফায়দা লুটে নেয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট দেয় না, জান্নাতের পথ দেখায়। দ্বীন কায়েমের পথে আহ্বান জানায়। দ্বীন কায়েম হলেই দ্বীন পালন করা যায়। বাংলাদেশে দ্বীন কায়েম না হওয়ার কারণেই মানুষ চাইলেই দ্বীন পালন করতে পারে না। শুধু নামাজ-রোজা করতে পারলেই দ্বীন পালন করা না। ইসলামের সকল বিধি-বিধান মেনে চলার নামই দ্বীন পালন করা।

তিনি আরও বলেন, সুদ-ঘুষ ইসলাম হারাম করলেও এ দেশের জনগণ সুদ বা ঘুষ থেকে বেরিয়ে আসতে পারে না। কারণ সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চলমান। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হবে। ফলে মানুষ সুদ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থায় মুক্তি লাভের সুযোগ পাবে। এভাবে ইসলামের সকল বিধি-বিধান মেনে চলা সহজ ও সম্ভব হবে। তাই দ্বীন কায়েমের মাধ্যমেই দ্বীন পালন করতে হবে। এ কাজ একজন মানুষের ঈমানী দায়িত্ব। এ দায়িত্ব পালনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নেতৃত্বে শামিল হতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার

দেখুন: রাজধানীতে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘ*র্ষ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন