24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে আগুনে ২১ বসতঘর পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলি হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আসবাপত্র, নগদ টাকা, ধান-চালসহ প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী এবং স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ওই এলাকার পাতাসী বেগমের বাড়ি থেকে উল্লেখিত সময়ে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই তা আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উত্তরা ইপেজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। এই আগুনে ২১ টি বসতঘর পুড়ে গেছে। তবে সময়মতো আমরা সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় আরও ৫০০ বসতঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে তদন্ত করা হচ্ছে।

এনএ/

দেখুন: বাবুরহাটে আগুনে ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন