২৪/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
23.2 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জবি ছাত্র মোহাম্মদ হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের নিকট হস্তান্তর 

গত ১৪ মে রাতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে দাবি-দাওয়া নিয়ে মতবিনিময়ের সময় কাকরাইল মসজিদ এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টার ওপর একটি পানির বোতল ছুঁড়ে মারা হয়। বোতলটি তাঁর মাথায় আঘাত হানে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সাহায্যে মোহাম্মদ হোসাইন নামক এক ব্যক্তিকে শনাক্ত করে।

গত ১৫ মে রাতে রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে, ১৬ মে তিনি ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। তিনি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার লিখিত অঙ্গীকার দেন।

ডিএমপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ১৬ মে সন্ধ্যায় তাঁর মায়ের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। ঘটনাটি আনুষ্ঠানিকভাবে ডিবি অফিসের জিডিতে লিপিবদ্ধ করা হয়েছে।

এনএ/

দেখুন: দাবি মেনে নেওয়ার আগে যা বলেছিলেন জবি শিক্ষার্থীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন