২৬/০২/২০২৬, ১৭:২৫ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় বিএনপি ঘোষিত ৩১ দফা ও ভিশন-২০৩০ এর আলোকে আলোচনা সভা

বিজ্ঞাপন

‘নারীর শক্তি, গ্রামের সমৃদ্ধি’ এই স্লেগানে নওগাঁয় বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১দফা ও বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ এর আলোকে গ্রামীণ নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কনিবার (১৭ মে) দুপুরে মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা কৃষক দলের সহ-সভাপতি রেজাউল নবী সান্ডুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মাহমুদা হাবিবা বলেন, আগামী দিনের রাজনীতি গ্রামীণ নারীদের নিয়ে হবে। সমাজে এখন নারীদের ভূমিকা অনেক বেশি। নারীদের যদি সামনে এগিয়ে না আসে তাহলে এই সমাজ অনেক পিছিয়ে পড়বে। নারীরা যেন প্রতিটি ক্ষেত্রে আসতে পারে সেই বিষয়ে দেখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড, কৃষিকাজের জন্য ফার্মাস কার্ড এবং কৃষকরা যেন নায্যমূল্যে তাদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারেন সেই বিষয়ে একটা কার্ড করে দেওয়া হবে বলেও জানান মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্য ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে। বিএনপি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ভিশন- ২০৩০ প্রণয়ন করেছে। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে আসছি। এদেশের মানুষের সুরক্ষা, অর্থনৈতিকভাবে কিভাবে স্বচ্ছল করা যায়, সেই বিষয়ে চিন্তা করাই বিএনপির রাজনীতি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার হিসেবে ২৭০ জনকে পাঞ্জাবি ও ৫০০ জনকে শাড়ি বিতরণ করা হয়।

পড়ুন: স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে ৩ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু

দেখুন: | ১৪ দলে কত দল? | নির্বাচন ২০১৮

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন