২৪/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করল সেনাবাহিনী

সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকা।

বিজ্ঞাপন

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আইএসপিআর জনসাধারণকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

পড়ুন: তুরাগ-উত্তরায় সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

দেখুন: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা সংবিধান লঙ্ঘন: রিটের আদেশ কাল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন