১৩/০২/২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর আয়োজনে ‘‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১০ টায় কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে ‘‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫ দিবস উপলক্ষ্যে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর আয়োজনে সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায় এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরিফ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এএসএম আকতার শামীম, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর অ্যাসাইনমেন্ট অফিসার সেয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরীনা মমতাজ।

সেমিনারের পূর্বে সকাল সাড়ে ৮ টায় জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর আয়োজনে জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে টমেটো চাষীদের নিয়ে এসিআই সীডের মাঠ দিবস অনুষ্ঠিত

দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন