বিজ্ঞাপন

সাম্য হত্যা: প্রশাসনের পক্ষে সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচিতে ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ৪৮ ঘন্টা পার না হতেই বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচিতে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন ঢাবি শিক্ষার্থীরা।

এসময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিও তুলে ধরেন। একইসঙ্গে এ ধরণের হত্যার ঘটনা যাতে আর না ঘটে সেই দাবি জানান। প্রশাসনকে এ হত্যার দায় নিতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তাদের আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেন। তারা বলেন, ভবিষ্যতে যেন আর এ ধরণের হত্যার ঘটনা না ঘটে।

ঢাবি উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।’

ড. নিয়াজ আহমেদ খান আরও বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেফতার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

পড়ুন: সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দেখুন: ছাত্রদল নেতা হ’ত্যা’র প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন