বিজ্ঞাপন

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপির বহিষ্কৃত নেতা

চুয়াডাঙ্গার জীবননগরে সদ্য অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন আব্দুল বাশার নামের বহিস্কৃত এক বিএনপি নেতা। এ ঘটনায় বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী সাবেক এই সেনাসদস্য।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন যাবত জীবননগর উপজেলার বাকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কৃত আবুল বাশারের সঙ্গে সাবেক সেনাসদস্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে গড়ে উঠে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, চাকরিরত অবস্থায় সেনাসদস্যের অনুপস্থিতিতে প্রতিবেশী বিএনপি আবুল বাসারের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অবসর নেওয়ার পর জানতে পেরে আবুল বাসারকে একাধিকবার সতর্ক করলেও, তাদের গোপন যোগাযোগ চলমান থাকে।
এরই জের ধরে রোববার (১৮ মে) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে আবুল বাসার ও তার সহযোগী সুমন হোসেন (৩৫), পিতা জামাল হোসেন, সাং-বাকা পূর্বপাড়া—একটি মাইক্রোবাসযোগে সেনাসদস্যের স্ত্রীকে ফুসলিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যান।

লিখিত অভিযোগে ওই সাবেক সেনাসদস্য দাবি করেন, আমার বাড়িতে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত সাত ভরি স্বর্ণালঙ্কার, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯০ হাজার টাকা সঙ্গে নিয়ে যায় তারা। পরিকল্পিতভাবে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে অভিযুক্তরা, পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে অর্থ ও সম্পদ আত্মসাৎ করে স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে কৃষকদের জন্য সংরক্ষিত সরকারি প্রকল্পের ১২২ বস্তা জৈব সার পাচারের ঘটনায় বিএনপি থেকে আবুল বাশারকে বহিষ্কার করা হয়।

পড়ুন: চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ তরুণ

দেখুন: ৪ কেজি ওজনের পেঁয়াজু বিক্রি করে ভাইরাল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন