বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ২০ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ২০ মে (সোমবার) থেকে শুরু হচ্ছে। রোববার (১৮ মে) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রমোটেড শিক্ষার্থীরা যাদের কোনো কোর্সে এফ (ফেল) গ্রেড রয়েছে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে (http://ems.nu.ac.bd অথবা www.nubd.info/honours) ২০ মে থেকে শুরু হয়ে চলবে ১৫ জুন পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ২৫ জুন থেকে ৩০ জুন বিকেল ৪টা পর্যন্ত।

পরীক্ষা ফি ও অন্যান্য খরচের বিষয়ে জানানো হয়েছে, এ পরীক্ষায় প্রতি পূর্ণ তত্ত্বীয় পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এ ছাড়া অর্ধ পত্রের জন্য ২০০ টাকা, ব্যবহারিক পত্রের জন্য ২৫০ টাকা, ইনকোর্স ফি বিশ্ববিদ্যালয় অংশ ১০০ টাকা এবং কলেজ অংশ ২০০ টাকা, কেন্দ্র ফি ৮০০ টাকা (কলেজ অংশ ১৫০, কেন্দ্র অংশ ৩০০ এবং অন্যান্য খরচ ৩৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রেড উন্নয়ন বা অনিয়মিত শিক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে প্রতি পত্রের জন্য ৩০০ টাকা। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এফ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। আর সি প্রমোটেড শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে ১ হাজার টাকা।

বিজ্ঞাপন

পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্দেশনা

দেখুন: চট্টগ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন