22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এনবিআরের কলম বিরতি স্থগিত, আলোচনায় বসছে আন্দোলনকারীরা

সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে কলম বিরতির আন্দোলন সাময়িক স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে আগামীকাল ২০ মে (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটার আলোচনা অংশ নিতে যাচ্ছে ঐক্য পরিষদের ১৫ থেকে ২০ জনের প্রতিনিধি দল।

সোমবার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিচে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের কর্মকর্তারা এমন ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই আলোচনার আহ্বানের পরিপ্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা বলেন, আমাদের দাবিসমূহ আমরা পুনর্ব্যক্ত করছি। যার মধ্যে রয়েছে- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং এনবিআর কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত করতে হবে।

এদিকে আজ (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা এনবিআর ও এনবিআরের অধীন কাস্টম হাউস, শুল্ক স্টেশন, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলগুলো কলম বিরতি পালন করে।

বিজ্ঞাপন

পড়ুন : এনবিআর দুই ভাগের প্রক্রিয়া সঠিক নয়, ঠিক করা গুরুত্বপূর্ণ : দেবপ্রিয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন