বিজ্ঞাপন

আবরার ফাহাদ হত্যা মামলা : মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির আপিল

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামি মো. মোর্শেদ খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।

সোমবার (১৯ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

এর আগে গত ১৬ মার্চ বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে পাঁচ জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয়।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন ও নূর মোহাম্মদ আজমী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।

আসামিপক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী ও আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালতকক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: আবরার ফাহাদ হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল

দেখুন: আবরার হত্যা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন