১০/০২/২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনার সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। এই সময় সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন: হবিগঞ্জে মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন

দেখুন: হবিগঞ্জের হাওরগুলোতে ধানে চিটা, দিশেহারা কৃষক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন