বিজ্ঞাপন

নিটোর ন্যায্য অধিকার আদায়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রিতায় অতিষ্ঠ হয়ে ন্যায্য অধিকার আদায়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে বিভিন্ন সমস্যা ও অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে এ আন্দোলনে নামার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তারা পরিচালকের কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে হাসপাতালের যুগ্ম পরিচালক, একাডেমিক পরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকজনসহ অত্র হাসপাতালের উর্ধ্বতন সকলে উপস্থিত ছিলেন।

তারা বলেন, পরিচালক স্যারের অনুপস্থিতিতে এই বৈঠকটা আনঅফিসিয়াল। তোমাদের দাবীর প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এটা নিয়ে পরিচালক স্যারের সাথে কথা বলবো। শিক্ষার্থী প্রতিনিধিদের একজন বলেছেন, ” স্যার, আজ পর্যন্ত সকলেই বলেছে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু কেউই আমাদের এই অধিকারগুলো আদায়ে সাহায্য করেনি, এমনকি আমাদের পরিচালক স্যারও সময় চেয়েছেন, কিন্তু বিগত পাচ-ছয় মাসে কোনো অগ্রগতি আসেনি। শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার নিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরে ৮ মাস শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু সর্বশেষ চিকিৎসা শিক্ষার পরিচালক মহিউদ্দিন মাতাব্বর স্যার বলেছেন, তোমাদের ভর্তি পরীক্ষাও আমরা নেই না, ভর্তিও আমরা করাই না। নিটোর প্রশাসন করে, তোমরা তাদের কাছে চাও।

তারা আরও বলেন, ছাত্রীদেরকে দিনের পর দিন এভাবে শুধু ঘোরানোই হচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, কেউ এসব মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে না। এজন্য শিক্ষার্থীরা বাধ্য হয়ে, পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে। যতক্ষণ না পর্যন্ত তাদের intern ভাতা দেওয়া হবে, তারা এখানেই অবস্থান করবে। এখানে সবাই সবার অধিকারের জন্য এসেছে, এরা আগামীকাল আসবে, পরশুদিন আসবে, তারপরেও আসবে। অধিকার আদায়ের আগ পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাবির মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যাকান্ড, নেত্রকোনা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন