২৬/০২/২০২৬, ১৭:২১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ উপলক্ষে নওগাঁয় প্রস্তুতি সভা

রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ সফল করার লক্ষ্যে নওগাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমাবর (১৯ মে) বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের আয়োজন কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।আগামী ২৩ ও ২৪মে বগুড়ায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।

জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার ও যুগ্ম-আহ্বায়ক একে এম রউশন উল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মাসুদ হায়দার টিপু।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান জুয়েল বলেন- মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। অথচ বিএনপি’র পক্ষ থেকে অনেক আগেই রাষ্ট্র সংস্কারের ৩১দফা ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন তারেক রহমান। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় আসবে। মানুষের ভোটাধিকার এবং নির্বাচনের জন্য আবারো রাজপথে নামার প্রয়োজন হলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানা।

সভায় আরো বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিভাগীয় সহ-সম্বনয়ক মাহমুদুন সালেহীন, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক তানভীর আহম্মেদ সোহেল, পাবনা জেলা যুবদলের আহবায়ক ও রাজশাহী বিভগীয় সহ-সম্বনয়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এসময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: ১৫ বছর পর ঠাকুরগাঁওয়ে জামায়াতের সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন