বিজ্ঞাপন

শাহজালাল থেকে উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য বাঁচলেন ২৯০ যাত্রী 

বিজ্ঞাপন

 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।  

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।তথ্যটি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তথ্য অনুযায়ী, প্লেনটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে প্লেনটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন।

এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

পড়ুন: ১০ এসপিকে অতিরিক্ত ডিআইজির দায়িত্বসহ ১৭ কর্মকর্তাকে বদলি

দেখুন: প্রস্তত তুরস্কের সেনাবাহিনী, গা/জা সংকটে নতুন মোড়! | 

ইম/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন