বিজ্ঞাপন

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৯ মে) বিকেলে কুকের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়, সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলাগণ তাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগ জামায়াতের নারী নেত্রীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন: সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক সালমা সুলতানা।

আরও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিনা ইয়াসমিন ও ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা নিশাত তাসনিম।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : জামায়াতের আমির

দেখুন: বিএনপি চায় নির্বাচন, জামায়াত চায় সংস্কার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন