বাংলাদশে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডেরে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে আজ রাত ২টার দিকে পরিচালিত একটি বিশেস অভিযানে রাজধাছালি মাটিকাটা এলাকা থেকে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় হয়েছে। অভিযানে কুখ্যাত ‘হটিলু বাবু গ্যাং-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির র্কাযক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল । সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ অভিযানটি পরিচালনা করা হয়। আনুমানিক ভোর ৫টার দিকে অভিযান চলাকালে গ্যাং সদস্যরা গ্রেফতার এড়ানো অসম্ভব বিবেচনা করে টহল দলের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা দল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে।পরর্বতীতে সন্ত্রাসীরা পলায়ন করতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনীর টহলের নিকট গ্রেফতার হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষপেকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
বাংলাদশে সেনাবাহিনী জননিরাপত্তা নশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যে কোনো ধরণের অপরাধমূলক কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
পড়ুন: ভাসানটেকে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার
দেখুন: নেত্রকোণায় দুর্বৃত্তের হাতে সাবেক ইউপি মেম্বার খুন
ইম/


