বিজ্ঞাপন

বিএনপি যুগোপযোগী উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে : ওবায়দুর রহমান চন্দন

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, স্বচ্ছ, মানবিক ও যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গঠনের লক্ষ্যে বিএনপি যুগোপযোগী, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে।

মঙ্গলবার বিকেলে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কবি নজরুল ইসলাম মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয়, আগামী প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও স্কাউটিংসহ মানবিক মূল্যবোধে গড়ে তোলার মাধ্যমে দেশ-বিদেশে কর্মমুখী প্রতিযোগিতায় উপযোগী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি, শিক্ষকদের জীবনমান ও শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

সভায় আরও বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাতিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন