এবারের এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বিজ্ঞাপন
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৪.৪৭ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন পাসের হার সিলেট শিক্ষা বোর্ডে ৭৩ দশমিক ৩৫ শতাংশ। দুপুরে সভিবালয়ে ফলাফলের এসব হার জানিয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন


